তরুণ প্রজন্মের গণমাধ্যম "দেশ পোস্ট" এ আপনাকে স্বাগতম। "দেশ পোস্ট" একটি মাল্টিমিডিয়া ও অনলাইন নিউজ পোর্টাল।

বড়াইগ্রামে অবৈধ সিগারেট কারখানা সিলগালা করল পাবনা ভ্যাট বিভাগ

বড়াইগ্রামে অবৈধ সিগারেট কারখানা সিলগালা করল পাবনা ভ্যাট বিভাগ

নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি সিগারেট কারখানা সিলগালা করেছে পাবনা ভ্যাট বিভাগ।

সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করা হয়।

ভ্যাট কর্মকর্তারা জানান, রাত ১টা থেকে ৩টা পর্যন্ত চলা অভিযানে গোপালপুর গ্রামের মিশন স্কুল ও মিশন গির্জার পাশে টিন দিয়ে ঘেরা ‘ইউনিক টোবাকো’ নামের একটি কারখানায় অভিযান চালানো হয়। এসময় কারখানা থেকে প্রায় ১ লাখ ২০ হাজার শলাকা ‘ডেজি’ ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা।

জানা গেছে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে নিয়ম-নীতি উপেক্ষা করে অবৈধভাবে সিগারেট উৎপাদন করে আসছিল। অভিযানের পর কারখানাটি সিলগালা করা হয়েছে।

খবরটি সামাজিক যোগাযোগ মাধ‍্যমে শেয়ার করুন

© All rights reserved © 2025 deshpost.net

Design & Development BY : ThemeNeed.com