তরুণ প্রজন্মের গণমাধ্যম "দেশ পোস্ট" এ আপনাকে স্বাগতম। "দেশ পোস্ট" একটি মাল্টিমিডিয়া ও অনলাইন নিউজ পোর্টাল।

আজ থেকে চাঁদপুরের অর্ধশত গ্রামে রোজা শুরু

আজ থেকে চাঁদপুরের অর্ধশত গ্রামে রোজা শুরু

নিজস্ব প্রতিবেদকঃ আজ থেকে চাঁদপুরে অর্ধশত গ্রামে রোজা শুরু হয়েছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) চাঁদপুরের হাজীগঞ্জ সাদ্রা দরবার শরিফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে রোজা শুরু হয়েছে।

সাদ্রা দরবার শরীফের বর্তমান পীর শায়েখ মো. আরিফ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বেলন, ‘আমরা গতকাল মঙ্গলবার দিবগত রাতে তারাবি পড়েছি, সেহরি খেয়ে থেকে রোজা পালন শুরু করছি।
এর আগে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে রমজানের চাঁদ দেখা গেছে বলে ঘোষণা দেয়ে সৌদি আরব। দেশটিতে রমজান মাসের প্রথম দিন হবে আজ বুধবার।
হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা। ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর। মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দারা কাল বুধবার রোজা পালন শুরু হয়েছে।
এ মতবাদের অনুসারী ফরিদগঞ্জ উপজেলার শামীম মুন্সি জানান, মঙ্গলবার রাতে এশার নামাজের পড়ে রাত সাড়ে ৮টায় তারাবির নামাজ আদায় করা হয়। ভোররাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
একই তথ্য জানান, উপজেলার টোরা মুন্সিরহাট বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান।
ঐতিহাসিক সাদ্রা দরবার শরীফের পীরজাদা পীর ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী বলেন, মঙ্গলবার দিবাগত রাতে তারাবি পড়িছি। শেষ রাতে সেহেরী খেয়ে আমরা বধুবার প্রথম রোজা পালন করছি।
সাদ্রা দরবার শরীফের পিরজাদা ড. বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী আরো জানান, আগাম রোজা ও দুই ঈদ পালনের প্রবর্তক মাওলানা ইসহাক (রহ.)। ১৯৩২ সাল থেকে সাদ্রা দরবার শরিফের পীর সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু করেন।

খবরটি সামাজিক যোগাযোগ মাধ‍্যমে শেয়ার করুন

© All rights reserved © 2025 deshpost.net

Design & Development BY : ThemeNeed.com